আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপ ফুটবল

তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

Anisur Rahman15-02-2026 12:34:27 AMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

২৪ঘণ্টা  অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। একই সাথে দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেছে ইউরোপের প্রভাবশালী এই রাষ্ট্রটি।

অভিনন্দন বার্তায় জার্মান দূতাবাস জানায়, তারা তারেক রহমান এবং বিএনপিকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। জার্মানি মনে করে, বাংলাদেশের জনগণের এই অংশগ্রহণ একটি অর্থবহ গণতান্ত্রিক বহিঃপ্রকাশ। বার্তায় নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে দূতাবাস আরও জানায়, তারা বাংলাদেশের নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরালো করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার এবং দেশের সার্বিক উন্নয়নের পথে জার্মানি সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। আগামী দিনগুলোতে নবনির্বাচিত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।