ভোট শেষে চলছে সরকার গঠনের প্রক্রিয়া

২৪ঘণ্টা অনলাইন : শেষ হয়েছে বাংলাদেশের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন চলছে সরকার গঠনের প্রস্তুতি।
জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে দলটি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে তাদের।
দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের প্রাপ্ত আসন ৬৮টি। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন। খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। বাংলাদেশ জনতা পার্টি বা বিজেপি পেয়েছে ১টি আসন। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

১৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় ফলাফলের সার্বিক তথ্য জানান আখতার আহমেদ। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছে। দারুণ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানান তিনি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। এই দুই আসনের ফল পরে প্রকাশ করা হবে। এর আগে একটি আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোটে অংশগ্রহণের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।
বিপুল সমারেোহে ভোটগ্রহণ হয়েছে ১২ ফেব্রুয়ারি। সকাল থেকে বিকাল পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটের সঙ্গে ক্লিকবাজির পসরা ছিল প্রলম্বিত পরিসরে। সেফলিতে যে যার উপস্থিত বুঝিয়েছেন। কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। প্রশাসন ছিল সক্রিয়।
নির্বাচন নিয়ে কৌশলী বক্তব্য দিয়েছে বিএনপি ও জামায়াত জোট। উভয় পক্ষই কিছু অসঙ্গতির অভিযোগ তুলেছে। তবে শান্তিপূর্ণ ভোটগ্রহণকে স্বাগত জানিয়েছে তারা। সার্বিকভাবে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। এখন নজর নতুন মন্ত্রিসভা গঠনের দিকে। শিগগিরই শপথ গ্রহণের তারিখ ঘোষণা হতে পারে।
