আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

Anisur Rahman11-02-2026 12:11:00 AMদেখেছেন 101 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সংসদ নির্বাচনে চবির ২৭ সাবেক ছাত্রনেতা প্রার্থী, ক্যাম্পাসে উচ্ছ্বাস

২৪ঘণ্টা  অনলাইন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সাবেক ২৭ জন ছাত্রনেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১০ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১৭ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।সাবেক ছাত্রনেতাদের এমন অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর্তমান শিক্ষার্থীরা। এটি ছাত্ররাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ববিদ্যালয় পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া তরুণ রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণাদায়ক বলেও মনে করছেন তারা।

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চবির সাবেক ১০ ছাত্রনেতা হলেন; আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪), গিয়াস উদ্দীন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬), ওয়াদুদ ভূইয়া (খাগড়াছড়ি-২৯৮), আলমগীর ফরিদ (কক্সবাজার-২), অধ্যাপক জয়নাল আবেদীন (ফেনী-২), ড. রফিকুল ইসলাম হেলালী (নেত্রকোনা-৩), শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), আশরাফ উদ্দীন নিজাম (লক্ষ্মীপুর-৪) এবং কামরুল হুদা (কুমিল্লা-১১)।এর মধ্যে ওয়াদুদ ভূইয়া ও ড. রফিকুল ইসলাম হেলালী চবি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

অন্যদিকে জামায়াত জোটের দাঁড়িপাল্লা ও অন্যান্য প্রতীক নিয়ে চবির সাবেক ১৭ ছাত্রনেতা হলেন; ড. হামিদুর রহমান আযাদ (কক্সবাজার-২), অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার (ঢাকা-১০), মজিবুর রহমান মঞ্জু (ফেনী-২, ঈগল প্রতীক), মুহাম্মদ আলাউদ্দীন সিকদার (চট্টগ্রাম-৩), অ্যাডভোকেট সাইফুর রহমান (চট্টগ্রাম-১), কাজী দ্বীন মোহাম্মদ (কুমিল্লা-৬), অধ্যক্ষ নুরুল আমিন (চট্টগ্রাম-২), অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী (চট্টগ্রাম-১০), ড. ফয়জুল হক (ঝালকাঠি-১), অধ্যাপক মাহমুদুল হাসান (চট্টগ্রাম-১৩), শফিউল আলম (চট্টগ্রাম-১১), একে করিম (চট্টগ্রাম-২, ফুটবল প্রতীক), অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন (ফেনী-১), ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী (কুমিল্লা-৯), অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী (খাগড়াছড়ি-২৯৮), অধ্যাপক আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-১) ও জয়নুল আবেদীন (সিলেট-৪)।

এদের মধ্যে হামিদুর রহমান আযাদ, জসীম উদ্দিন সরকার, আলাউদ্দীন সিকদার ও মজিবুর রহমান মঞ্জু শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। জসীম উদ্দিন সরকার ১৯৮১ সালে চাকসুর ভিপি নির্বাচিত হন এবং মজিবুর রহমান মঞ্জু ২০০৩ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, “চবির ২৭ জন সাবেক ছাত্রনেতার সংসদ সদস্য প্রার্থী হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতির মূলধারায় অংশগ্রহণ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এটি বর্তমান শিক্ষার্থীদের নেতৃত্ব চর্চা ও গণতান্ত্রিক রাজনীতিতে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।”বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম শামীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ নেতৃত্ব তৈরির স্বাভাবিক ধাপ। একই সঙ্গে এটি ছাত্ররাজনীতির ইতিবাচক দিকগুলো সামনে আনার সুযোগ