আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সেইফার্ট-অ্যালেন জুটিতে রেকর্ড, ১০ উইকেটে জিতল কিউইরা

Anisur Rahman10-02-2026 12:01:54 AMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সেইফার্ট-অ্যালেন জুটিতে রেকর্ড, ১০ উইকেটে জিতল কিউইরা

২৪ঘণ্টা  অনলাইন : প্রথমে ব্যাট করে ১৭৩ রান তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেই স্কোরকে কার্যত আমলেই নিল না নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেকর্ডগড়া ওপেনিং জুটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে কিউইরা।

টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই ৭৮ রান তুলে নেয় কিউই ওপেনাররা। এরপর আরও বিধ্বংসী রূপ নেন সেইফার্ট ও অ্যালেন। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে দলটি।

টিম সেইফার্ট ৪২ বলে অপরাজিত ৮৯ রান এবং ফিন অ্যালেন ৫০ বলে অপরাজিত ৮৪ রান করেন। দুজন মিলে ওপেনিং জুটিতে তোলেন ১৭৫ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি। এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে, যারা ১৭০ রানের জুটি গড়েছিলেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসটা ছিল ওঠানামায় ভরা। আরিয়ান্স শর্মা ৬ বলে ৮ রান করে আউট হন। এরপর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু।ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন।

শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৪৫ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। এছাড়া আরও চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন। রেকর্ড গড়া ব্যাটিংয়ের মধ্য দিয়ে সহজ জয় তুলে নিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল নিউজিল্যান্ড।

 

সেইফার্ট-অ্যালেন জুটিতে রেকর্ড, ১০ উইকেটে জিতল কিউইরা | ২৪ঘণ্টা