আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

থাইল্যান্ডের  উপকূলে জাহাজডুবি, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক

Tania Jaha09-02-2026 11:44:56 AMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
থাইল্যান্ডের  উপকূলে জাহাজডুবি, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক

২৪ ঘণ্টা অনলাইন: মালয়েশিয়া থেকে কনটেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নৌবাহিনীর একটি দল। ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটি পানামা পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’।

জাহাজটি ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে হঠাৎ করে প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায় বলে নিশ্চিত করে জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান- আলভি লাইন্স বাংলাদেশ। তবে থাই গণমাধ্যম আমারিন টিভি জানিয়েছে, ৪ হাজার ৩৩৯ টন ওজনের পানামা পতাকাবাহী পণ্যবাহী জাহাজটি উপকূল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে কোহ কাও নইয়ের কাছে ডুবে যায়।

বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে থাই গণমাধ্যম ম্যাথিকনও। গণমাধ্যমটির অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, জাহাজডুবির পর ১৬ নাবিককেই উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। থাই গণমাধ্যমগুলো খবর বলছে, জাহাজডুবির ঘটনায় থাই নৌবাহিনীর অঞ্চল-৩ অপারেশন সেন্টার তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। ওই সময় সহায়তার জন্য যুদ্ধজাহাজ এবং বিমানগুলোকে দ্রুত ওই অঞ্চলে যেতে নির্দেশ দেয়। এসময় সম্ভাব্য তেল ছড়িয়ে পড়ার উপর নজরদারি করতে এবং সম্ভাব্য পরিবেশগত প্রভাব রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় হয়ে কাজ করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন থাই নৌবাহিনীর মুখপাত্র আরএডিএম পারাচ রত্তানাচাইয়াপান আমারিন।

এ বিষয়ে আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন বলেন, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে কনটেইনারবোঝাই পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা ১৬ জন নাবিকই বাংলাদেশি। দুর্ঘটনার পর ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন।’ ‘পরে থাই নেভির একটি দল নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যায়। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন’, যোগ করেন বোরহান উদ্দিন।

উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। তবে কী কারণে জাহাজটির এমন হলো তা তাৎক্ষণিকভাবে কারণ জানতে পারেননি তিনি। আলভি লাইন্স বাংলাদেশের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল বলেও জানা গেছে।

থাইল্যান্ডের  উপকূলে জাহাজডুবি, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক | ২৪ঘণ্টা