আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

গোপালগঞ্জ-২: মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছ জামায়াত জোটকে

Anisur Rahman08-02-2026 10:53:00 PMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গোপালগঞ্জ-২: মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছ  জামায়াত জোটকে

২৪ঘণ্টা  অনলাইন : গোপালগঞ্জ-২: মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছ  জামায়াত জোটকে। জানা গেছে, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবরকে বিজয়ী করতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতকে দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।রবিবার গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড।

গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক মো. ফিরোজ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. কে এম বাবর।সভায় বিশেষ বক্তা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যার ইতিহাস তুলে ধরেন। 

তারা জানান, জামায়াত যে নৃশংসতার ইতিহাস তৈরি করেছে, তা কোনোদিন ভোলার নয়। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ এই অপশক্তির সঙ্গে থাকতে পারে না। সেজন্য তারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে বর্জন করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ডা. কে এম বাবরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই নিঃস্বার্থ সমর্থন আমার রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’সভায় জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার ঘোষণা নেন।

 

গোপালগঞ্জ-২: মুক্তিযোদ্ধারা প্রত্যাখান করেছ জামায়াত জোটকে | ২৪ঘণ্টা