আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

গ্ল্যামারাস লুকে ঝলক দেখাচ্ছেন মিম

Tania Jaha08-02-2026 04:02:37 PMদেখেছেন 151 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গ্ল্যামারাস লুকে ঝলক দেখাচ্ছেন মিম

২৪ঘণ্টা অনলাইন: অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো দর্শক-ভক্তদের মুগ্ধ করেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগেই বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন মিম; যেখানে নিজেকে ফের মেলে ধরেছেন এক গ্ল্যামারাস লুকে। 

৮ ফেব্রুয়ারি দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে বেশ সাড়া ফেলে মিমের ভক্তমহলে। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্তদের। ছবিগুলোতে মিমকে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন নায়িকা। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’। মিমের এই লুক দেখে নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেন, মন্তব্য ঘর ভরে যায় ভালোবাসা ও প্রশংসায়। বর্তমানে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘মালিক’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের বড় আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার কাজ চলছে।