আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

Tania Jaha07-02-2026 02:00:20 PMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এপস্টেইন

২৪ ঘণ্টা অনলাইন : যৌন সন্ত্রাসী জেফরি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।

এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন। যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে।

এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে আঁড়ি পাতেন তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কি কথা হতো সেগুলো তিনি মোসাদকে জানাতেন।

সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি শুনতে পান তিনি এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, “এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা।” এমনকি এই প্রফেসর নিজেও মোসাদের সুবিধাভোগী ছিলেন বলে জানিয়েছেন সূত্রটি।

হার্ভাডের প্রফেসর এলান ডারসোউইজ অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় আসামীপক্ষের হয়ে কাজ করেছেন; যার মধ্যে এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন এবং ডোনাল্ড ট্রাম্পের মামলাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

সূত্র: মিডেল ইস্ট আই