আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

তবু থামেননি ক্যাটরিনা

Tania Jaha07-02-2026 01:51:53 AMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তবু থামেননি ক্যাটরিনা

২৪ঘণ্টা অনলাইন : এই মুহূর্তে ঘোরতর সংসারী ক্যাটরিনা কইফ। ছেলে ও স্বামী নিয়ে সংসার তাঁর। ভিকি কৌশলকে বিয়ের চার বছরের মাথায় মা হন ক্যাটরিনা। গত দু’বছর ধরে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। যদিও একটা সময় ছিল যখন নিজের কাজ নিয়ে একাগ্রতার কোনও খামতি ছিল না ক্যাটরিনার। এমনই এক কাণ্ড ঘটে ‘ধুম ৩’ ছবির সেটে।

২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে ‘কমলী’ গানে তাঁর নাচ সকলকে চমকে দিয়েছিল। অভিনেত্রী ‘অ্যাক্রোব্যাট্‌স’ থেকে ‘বি-বয়িং’ থেকে ‘আর্চ’ বা ‘কনটেম্পোরারি’ করেছেন। কাজটা সহজ ছিল না। অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা সম্পূর্ণ নাচটাই ‘বডি ডবল’-এর সাহায্যে করেছিলেন। কিন্তু, সত্যটা অন্য। নৃত্যশিল্পী শক্তি মোহন জানান, এই নাচে তিনি নৃত্যপ্রশিক্ষক বৈভবী মার্চেন্টের সহকারী হিসাবে কাজ করেছিলেন। একাধিক জায়গা এমন ছিল যেখানে অনায়াসে ‘বডি ডবল’ ব্যবহার করতে পারতেন ক্যাটরিনা, কিন্তু তা করেননি।

শক্তির কথায়, ‘‘ফ্রান্স থেকে নৃত্যশিল্পীদের আনা হয়েছিল। একটা ‘আর্চ’-এর অংশ ছিল যেখানে অভিনেত্রী ‘বডি ডবল’-এর সাহায্য নিতে পারতেন। কিন্তু সেটা করেননি ক্যাটরিনা। হাত-পা সব ছড়ে গিয়েছিল তাঁর। কেটে গিয়েছিল। কিন্তু থামার পাত্রী নন ক্যাটরিনা। শুটের আগে এই নাচটার দেড় মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেত্রী। আর বাকি কিছু অংশ সেটে এসে শেখেন।’’ ক্যাটরিনা অসম্ভব কর্মঠ। তাঁর একাগ্রতা অন্যেদের থেকে সম্পূর্ণ আলাদা, এককথায় মেনে নেন শক্তি।