আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এপস্টেইন ফাইলে বলিউড পরিচালকের নাম

Tania Jaha05-02-2026 02:28:17 PMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এপস্টেইন ফাইলে বলিউড পরিচালকের নাম

২৪ ঘণ্টা অনলাইন: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের। সোজাসাপটা কথা বলে বরাবরই আলোচনায় থাকা এই নির্মাতার নাম এবার জড়িয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে, যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এই ভারতীয় পরিচালকের নাম।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নতুন ফাইলগুলোতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো হেভিওয়েট ব্যক্তিদের নাম। সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে অনুরাগ কাশ্যপের উপস্থিতি। প্রকাশিত ইমেলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

নথিতে থাকা ইমেলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল।

তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি। এমনকি এপস্টিনের সঙ্গে অনুরাগের সরাসরি কোনো সাক্ষাতের তথ্যও এখন পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন।

আন্তর্জাতিক এই নথিতে বলিউডের প্রভাবশালী নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে অনুরাগ কাশ্যপ নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি।