আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের আড়ালে

Tania Jaha05-02-2026 02:19:50 PMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের আড়ালে

২৪ ঘণ্টা অনলাইন: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। ৩ দিন পেরিয়ে গেলেও আর কোনো অগ্রগতি নেই। আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (আইসিসি) ‘দেখি কী হয়’ নীতিতে হাঁটছে। যদিও আড়ালে পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে আইসিসি।

৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে। আইসিসির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। যথারীতি এমন ম্যাচ নিয়ে ক্রিকেটসংশ্লিষ্টদের উন্মাদনার কমতি নেই। আইসিসিও আশায় ছিল বিরাট অঙ্কের মুনাফা পকেটে পুরবে। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে তাদের গুনতে হবে ৬ হাজার কোটি টাকারও বেশি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি-পাকিস্তান-ভারত ইস্যুতে আপাতত সবকিছুই শান্ত– যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। বয়কট ঘোষণার তিনদিন পেরোলেও এই ঘটনায় অগ্রগতি হয়নি। তবে পাকিস্তানের বয়কটের ঘোষণাই হয়তো শেষ কথা নয়, যদিও সিদ্ধান্তটি পাকিস্তান সরকারের কাছ থেকে আসায় সেটি চূড়ান্তও হতে পারে। আবার পাকিস্তানের ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যায় না, গত বছর এশিয়া কাপেও যেমনটা দেখা গিয়েছিল।

একইসঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচের দিন অনুপস্থিত থাকার মতো কোনো সিদ্ধান্তকে আইসিসি ও তার বোর্ডের সদস্যরা হালকাভাবে নেবে না। যার ফলশ্রুতিতে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ প্রায় নিশ্চিত, যদিও তা ঘটবে ঘটনার পরপরই। এরই মধ্যে দু’পক্ষের মধ্যস্থতাকারীদের মধ্যে গোপন আলোচনার গুঞ্জন শোনা গেলেও এর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। পাকিস্তানের একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে– আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত মুম্বাইয়ে গিয়ে বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টারের মালিক মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন। যেখানে পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানোর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। 

যদিও ক্রিকবাজের তথ্যমতে, বাস্তব চিত্র ভিন্ন। জয় শাহ ও সঞ্জোগ গুপ্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে গত কয়েকদিন ধরে ইতালির মিলানে অবস্থান করছেন। তারা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত সব আন্তর্জাতিক ফেডারেশনের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত ১৪৫তম আইওসি অধিবেশনে অংশ নিচ্ছেন। এই সফরের অংশ হিসেবে তারা সুইডেনের স্বেনস্কা ক্রিকেটফরবুন্ডেট (এসসিএফ), জার্মানির ডয়চের ক্রিকেট বুন্ড (ডিসিবি) এবং জার্সি ক্রিকেট বোর্ডসহ কয়েকটি ইউরোপীয় সহযোগী দেশের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে জয় শাহ ইউরোপীয় ক্রিকেট সংস্থাগুলোকে তাদের পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং আইসিসির কাঠামোর মধ্যে দীর্ঘমেয়াদি উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ইউরোপজুড়ে ক্রিকেটের অগ্রগতি স্বীকার এবং উদীয়মান সহযোগী সদস্যদের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন বিসিসিআইয়ের সাবেক সচিব। 

বৈঠকের পর সুইডিশ ক্রিকেটের চেয়ারম্যান তারিক জুওয়াক এই ওয়েবসাইটকে বলেন, ‘ইউরোপের ক্রিকেট ফেডারেশনগুলোর কঠোর পরিশ্রম প্রশংসনীয়। ইউরোপে ক্রিকেটের সম্ভাবনা অনেক এবং আইসিসির নির্ধারিত প্রক্রিয়া, নীতিমালা ও উন্নয়ন পথ অনুসরণ করে সহযোগী সদস্যদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আইসিসির নেতারা সংগঠিত উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে সহযোগী সদস্যরা বৈশ্বিক ক্রিকেট কাঠামোর ভেতরে স্পষ্ট অগ্রগতির পথ পায়। পাশাপাশি সঞ্জোগ গুপ্ত আশ্বাস দিয়েছেন, নতুন ও উদীয়মান বাজারে ক্রিকেটের বিকাশে নতুন ফরম্যাট ও কাঠামো নিয়ে পরীক্ষামূলক ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া প্রয়োজন।’