আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

একাধিক প্রেমের পরামর্শ দিয়ে বিতর্কে স্বস্তিকা, দিলেন কড়া জবাব

Tania Jaha02-02-2026 02:58:37 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
একাধিক প্রেমের পরামর্শ দিয়ে বিতর্কে স্বস্তিকা, দিলেন কড়া জবাব

২৪ ঘণ্টা অনলাইন: একই সঙ্গে একাধিক প্রেম করা নিয়ে মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে সমালোচকদের পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনি। কড়া ভাষায় অভিনেত্রী জানিয়েছেন, নিজের ভালো থাকা এবং সময় কাটানোর উপায় হিসেবে প্রেম করা কোনো অন্যায় নয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা মন্তব্য করেন, মানুষের জীবনে একই সাথে একাধিক প্রেম থাকা ভালো। তার এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এরই পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্য করে স্বস্তিকা লেখেন, হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে মিডিয়া যতবার জিজ্ঞেস করবে, আমি এভাবেই উত্তর দেব। আপনারা আমার কথাগুলোকে এমনভাবে নিচ্ছেন যেন আমি কোনো বড় ধর্মগুরু। সমাজে প্রেম করা কবে থেকে এত বড় অপরাধ হয়ে গেল যে এটা নিয়ে সারাক্ষণ চর্চা করতে হবে?

তিনি আরও যোগ করেন, মানুষের হাতে সময় থাকলে সেটি প্রেম করে কাটানো উচিত। তা না হলে মানুষ আজেবাজে বিষয় নিয়ে সময় নষ্ট করবেন। পোস্টের শেষে স্বস্তিকা সবাইকে পরামর্শ দিয়ে বলেন, ফেসবুকে অন্যের সমালোচনা না করে নিজের ভালো থাকার পথ খুঁজে বের করুন।বর্তমানে স্বস্তিকা তার নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই তার ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে নতুন এই বিতর্কের সৃষ্টি হলো।