আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

সিয়াম-সুস্মিতা প্রেমে ডুবেছেন!

Tania Jaha02-02-2026 02:50:20 PMদেখেছেন 105 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিয়াম-সুস্মিতা প্রেমে ডুবেছেন!

২৪ ঘণ্টা অনলাইন: ‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে, বাকি আর মাত্র দিন তিনেকের কাজ। ঠিক এই সময়েই ইন্টারনেটে ভাইরাল নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি। ছবিতে দুজনকে দেখে মনে হচ্ছে, যেন গভীর প্রেমে মগ্ন! বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে রহস্য করে উত্তর দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। রসিকতা করে বললেন, ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছেন! 

পর্দায় কাজ করার সুবাদে এখন তারা খুব ভালো বন্ধু বলেও জানান নির্মাতা। ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমার একটি গানের দৃশ্যের অংশ বলে জানা গেছে। পরিচালক বলেন, ওরা দুজন খুব অল্প সময়েই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল, যার ফলে পর্দায় তাদের জুটিও জমে উঠেছে।

এদিকে, সুস্মিতাকে নিয়ে সিয়াম আহমেদের বক্তব্য, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলঙ্কায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। বছরে খুব বেশি সিনেমা না করার নীতি মেনে চলা সিয়াম সাধারণত শুটিং চলাকালীন নিজের লুক প্রকাশ করতে চান না। ‘জংলি’ সিনেমার মতো এবারও তিনি গোপনীয়তা বজায় রাখছেন। তবে ভক্তদের আগ্রহের কথা বিবেচনায় রেখে তিনি নিজেই শ্রীলঙ্কা থেকে নায়িকার এই ছবিটি শেয়ার করেছেন।

সিয়াম বলেছেন, আমরা আপাতত সিনেমার মূল লুক প্রকাশ করছি না। তবে বিভিন্ন গ্রুপে ভক্তদের প্রশ্নের কারণে চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করা হয়েছে। এটি গানের দৃশ্যের একটি অংশ। সামনে পোস্টার, ট্রেলার ও টিজারে আরও চমক থাকবে। ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সুস্মিতাকে মূলত ড্রামা ও রোম্যান্টিক দৃশ্যে দেখা যাবে, কোনো অ্যাকশন দৃশ্যে নয়।

সিনেমাটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘রাক্ষস’ মূলত অন্ধকার জগতের গল্প। এখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না। বর্তমানে সিনেমার শুটিং ইউনিটের সবাই শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ছবির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ইউনিট ঢাকায় ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশের অংশের শুটিং শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্পাদনার কাজও শুটিংয়ের পাশাপাশি এগিয়ে চলছে বলে জানা গেছে।