আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সানির দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জি

Tania Jaha02-02-2026 02:31:21 PMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সানির দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জি

২৪ ঘণ্টা অনলাইন: বক্স অফিসে সানি দেওল অভিনীত ‘বর্ডার টু’ সিনেমার জয়জয়কার চলছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি আয়ের দিক থেকে দাপট বজায় রেখেছে। এদিকে, গত শুক্রবার মুক্তি পাওয়া রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’ প্রথম উইকেন্ডে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সানির সিনেমার শক্ত অবস্থানের কারণে রানির নতুন এই সিনেমাটি বক্স অফিসে বেশ সংকটের মুখে পড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার টু’ শুরু থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সিনেমাটি প্রায় ২০ কোটি ৪৭ লাখ রুপি আয় করেছে। মুক্তির মাত্র ১০ দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৭৩ কোটি ২২ লাখ রুপিতে। মূলত সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের মতো তারকাদের উপস্থিতি এবং দেশপ্রেমের আবহে নির্মিত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল।

গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মার্দানি থ্রি’ সিনেমাটি এর আগের কিস্তিগুলোর মতো বক্স অফিসে সুবিধা করতে পারছে না। মুক্তির প্রথম শনি ও রোববার সিনেমাটি যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৬ কোটি ৩৪ লাখ রুপি আয় করেছে। প্রথম তিন দিন শেষে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ১৬ কোটি ৫৯ লাখ রুপি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি মূল মূলধন তুলে আনতে পারবে কি না, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।

সানি দেওল ও আহান শেঠি অভিনীত ‘বর্ডার টু’ গত ২৬ জানুয়ারির ছুটিকে কাজে লাগিয়ে বড় অংকের ব্যবসা করেছে। এর ঠিক এক সপ্তাহ পর রানি মুখার্জি পর্দায় ফিরলেও বক্স অফিসে সানির সিনেমার দাপটের সামনে তিনি টিকতে পারছেন না। সিনেমা বিশ্লেষকদের মতে, দ্বিতীয় সপ্তাহেও ‘বর্ডার টু’-এর অগ্রযাত্রা অব্যাহত থাকায় নতুন সিনেমা হিসেবে ‘মার্দানি থ্রি’ প্রয়োজনীয় দর্শক টানতে পারছে না।

সানির দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জি | ২৪ঘণ্টা