আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মুখে গোলাপ নিয়ে নেচে নেচে ক্যাটরিনার রাগ ভাঙাতেন সালমান!

admin02-02-2026 01:03:00 AMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে ক্যাটরিনার রাগ ভাঙাতেন সালমান!

২৪ঘণ্টা অনলাইন : বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বরাবরই আলাদা কৌতূহলের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে একে অপরের খুব কাছের মানুষ তারা। ক্যাটরিনার বলিউডে পথচলার শুরুতে সালমান ছিলেন তাঁর সবচেয়ে বড় ভরসা। 

এরপর সময় বদলেছে, সম্পর্কের রূপ বদলেছে, তবু দুজনের মধ্যে স্নেহ আর বন্ধুত্ব আজও অটুট। তবে জানেন কি, একবার ক্যাটরিনা রেগে গেলে তাঁকে খুশি করতে একেবারে অভিনব কাণ্ড করেছিলেন সালমান?

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া?’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সেই ছবির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। 

অনেকের ধারণা ছিল, পর্দার বাইরেও একে অপরের খুব কাছাকাছি ছিলেন তারা। সম্প্রতি সেই সময়েরই এক মজার স্মৃতি ভাগ করে নিয়েছেন জনপ্রিয় রেস্তোরাঁ ব্যবসায়ী এ ডি সিং।

আউটলুক ট্রাভেলার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ডি সিং জানান, তাঁর রেস্তোরাঁতেই এক রাতে ঘটেছিল সেই ঘটনা। সেদিন ক্যাটরিনা তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর বাইরে বসেছিলেন। অন্যদিকে ভেতরে বারে সালমান ছিলেন তাঁর ভাই সোহেল খান ও আরবাজ খানের সঙ্গে। দু’জনের আচরণ দেখে এ ডি সিংয়ের মনে হয়েছিল, তাদের মধ্যে হয়তো কোনো মান-অভিমান চলছে।

রাত বাড়তেই হঠাৎ এক মজার দৃশ্য চোখে পড়ে তাঁর। সালমান খান মুখে একটি গোলাপ নিয়ে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে ওয়াশরুমে যান, আবার ফিরে আসেন একই ভঙ্গিতে। এই অপ্রত্যাশিত কাণ্ডে ক্যাটরিনার রাগ গলে যায়।

ঘটনাটিকে “ভীষণ আদুরে ও মনে রাখার মতো” বলে উল্লেখ করেন এ ডি সিং। তাঁর কথায়, “সালমানের এই ছোট্ট কিন্তু মিষ্টি আচরণেই সব ভুল বোঝাবুঝির অবসান হয়। দু’জন আবার আগের মতো হয়ে যায়। ওটা ছিল সত্যিই খুব সুন্দর একটা মুহূর্ত।”

এই স্মৃতিই যেন মনে করিয়ে দেয়, একসময় সালমান–ক্যাটরিনার সম্পর্ক কতটা গভীর ছিল। এর আগেও ক্যাটরিনা নিজে সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। 

পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে সঙ্গে দু’জনেই অনেক পরিণত হয়েছেন। তিনি বলেন, “ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া? থেকে শুরু করে টাইগার ৩—এই যাত্রাটা আমাদের দু’জনের জন্যই খুব বিশেষ। কাজের জায়গাতেও আমাদের বোঝাপড়া বদলেছে।”

উল্লেখ্য, প্রথম ছবির পর সালমান ও ক্যাটরিনা একসঙ্গে কাজ করেছেন পার্টনার, হ্যালো, যুবরাজ, এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ভারত এবং সর্বশেষ টাইগার ৩-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায়।

সূত্র: পিঙ্কভিলা