আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক

Tania Jaha01-02-2026 04:19:44 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক

২৪ ঘন্টা অনলাইন: ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। যুদ্ধের ময়দানে তার একটি বিশেষ লুক নিয়ে নেটিজেনরা হাসাহাসি ও ট্রল করে। এবার সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন এই অভিনেতা। 

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খান শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, শত্রুপক্ষ যখন আক্রমণের জন্য প্রস্তুত, তখন হাতে একটি কাঠের গুঁড়ি নিয়ে স্মিত হাসছেন সালমান। নেটিজেনদের একাংশ এই অভিব্যক্তিকে ‘রোম্যান্টিক’ বলে আখ্যা দেন। তাদের দাবি, যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে এ ধরনের অভিব্যক্তি একেবারেই বেমানান। অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেতার অবসরও দাবি করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন সালমান। কাইফ তাকে ওই দৃশ্যটি পুনরায় তৈরি করতে বললে সালমান মজার ছলে পোজ দেন এবং ট্রলের জবাব দেন।

সালমান বলেন, কারও কাছে এটি রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন কর্নেল জানেন কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের জওয়ানদের মনোবল চাঙ্গা রাখতে হয়। এটি মূলত সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন,  এসব ট্রলের কোনো মানে নেই। আগেও এমনটা হয়েছে, সামনেও হবে। আপনাদের দোয়া থাকলে এভাবেই পথ চলব।

‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এতে গালওয়ান উপত্যকায় দেশের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন সেনার বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক | ২৪ঘণ্টা