আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বড়পর্দায় আসছে ‘নাগিন’

Tania Jaha01-02-2026 04:07:42 PMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বড়পর্দায় আসছে ‘নাগিন’

২৪ঘন্টা অনলাইন : সিনেমা হিসেবে বড়পর্দায় আসতে পারে একসময়ের জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’। বলিউড প্রযোজক একতা কাপুর তার সফল এই ফ্র্যাঞ্চাইজিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।

বড়পর্দায় আসছে ‘নাগিন’ | ২৪ঘণ্টা