আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এ আর রহমানের মন্তব্যে সমর্থন জানালেন আমাল মালিক

Tania Jaha01-02-2026 03:51:56 PMদেখেছেন 96 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এ আর রহমানের মন্তব্যে সমর্থন জানালেন আমাল মালিক

২৪ ঘণ্টা অনলাইন: কয়েক সপ্তাহ আগে বলিউডে ধর্মীয় মেরুকরণ ও দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমান। এবার তার সেই বক্তব্যের আংশিক সমর্থন জানালেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার আমাল মালিক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল মালিক বলেন, ইন্ডাস্ট্রিতে ‘গ্রুপিজম’ ও স্বজনপোষণের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তার ভাষায়, অনেক ক্ষেত্রেই নির্মাতারা তাদের পছন্দের কয়েকজন শিল্পীকেই বারবার কাজের সুযোগ দেন। এতে করে কিছু শিল্পী নিয়মিত কাজ পেলেও অন্যরা বঞ্চিত হন। আমালের মতে, এই প্রবণতার কারণে নামী সুরকারদের কাজের পরিসরও কমে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি কাজের সুযোগ না পান, তাহলে নতুনদের টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ে।

তবে এ আর রহমানের ধর্মীয় মেরুকরণের অভিযোগের সঙ্গে একমত নন আমাল মালিক। তিনি জানান, শিল্পের দিক থেকে আনা অভিযোগগুলো যথার্থ হলেও সাম্প্রদায়িক বিভাজনের বিষয়টি তিনি সমর্থন করেন না। আমালের বক্তব্য, অনেক পরিচালক নির্দিষ্ট একজন সংগীত পরিচালকের সঙ্গে নিয়মিত কাজ করেন এবং এ ধরনের জুটি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। উদাহরণ হিসেবে তিনি নির্মাতা মণিরত্নমের ছবিতে এ আর রহমানের দীর্ঘদিনের কাজের কথাও উল্লেখ করেন।

এ আর রহমানের মন্তব্যে সমর্থন জানালেন আমাল মালিক | ২৪ঘণ্টা