আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপের সুপার সিক্সেই বাংলাদেশের বিদায়, কোথায়–কার ব্যর্থতা

Tania Jaha01-02-2026 01:55:42 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপের সুপার সিক্সেই বাংলাদেশের বিদায়, কোথায়–কার ব্যর্থতা

২৪ঘন্টা অনলাইন: বড় স্বপ্ন বড় লক্ষ্য নিয়ে যুব বিশ্বকাপ খেলতে গেল মাসে দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভক্ত-সমর্থকদেরও নজর ছিল শিরোপায়। তবে সেসব তো দূরে থাক, কাছাকাছিই যেতে পারল না আজিজুল হাকিম তামিমের দল। বিদায় নিয়েছে সুপার সিক্স থেকে।

গতকাল (শনিবার) শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ফলে সুপার সিক্সে তাদের শেষ ম্যাচটি হয়ে ওঠে কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে স্বপ্নভঙ্গ যুব টাইগাররা আসর শেষ করেছে। হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করে জিম্বাবুয়ের যুবারা। 

বিশ্বকাপ আসরজুড়েই ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। বড় মঞ্চে আবারও হতাশ করেছেন জাওয়াদ আবরার। এই ওপেনারের কাছ থেকে অনেক বড় প্রত্যাশা ছিল দলের। তবে আবরারের বিশ্বকাপ মিশনের রান দেখলেই কেবল হতাশা মিলবে। ভারতের বিপক্ষে ৫ (৩), যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৭ (৪২), ইংল্যান্ডের বিপক্ষে ৬ (৩), জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ (৪৮)।

বিশ্বকাপে ৪ ইনিংসে ২০.৭৫ গড়ে ৮৩ রান, স্ট্রাইকরেট ৮৬। আরেক ওপেনার রিফাত বেগও করেছেন হতাশ। ক্রিজে থিতু হলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। মন্দের ভালো তামিম, তিন ফিফটিতে করেছেন ১৯৪ রান। মিডল অর্ডার ব্যাটিংয়েও ব্যর্থতার চিত্র দেখা গেছে বাংলাদেশের। কালাম সিদ্দিকি অলিন আসরজুড়ে কোনো ম্যাচেই অর্ধ-শতকের দেখা পাননি। একই চিত্র রিজান হোসেনের ব্যাটেও। এ ছাড়া মোহাম্মদ আব্দুল্লাহ, বশির রাতুল, ফরিদ হোসেনরাও ভুগেছেন রানখরায়। 

বাংলাদেশের বোলিং বিভাগে দুই পেসার ছিলেন অদম্য। ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন। ফাহাদ ১২ উইকেট (যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ) এবং ইমন নিয়েছেন ১১ উইকেট (তৃতীয় সর্বোচ্চ)। তবে কার্যকর ছিলেন না রিজান হোসেন ও ইকবাল হোসেন জীবন, তারা বড় ভূমিকা রাখতে পারেননি টুর্নামেন্টজুড়ে। যে কারণে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়তে হলো যুবা টাইগারদের।

বিশ্বকাপের সুপার সিক্সেই বাংলাদেশের বিদায়, কোথায়–কার ব্যর্থতা | ২৪ঘণ্টা