আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

উৎসবমুখর পরিবেশে সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

Tania Jaha30-01-2026 01:21:01 AMদেখেছেন 168 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উৎসবমুখর পরিবেশে সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

২৪ঘণ্টা অনলাইন : সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারি রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে আয়োজনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ছিল উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. রাজিয়া সুলতানা ও তরিকুল ইসলাম জুয়েল।

সকাল ৮টায় শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও একাডেমিক সংগীত পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মকবুল ইসলাম খান টিপু বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, বস্তা দৌড়, চকলেট দৌড় ও বেলুন বাঁচাও অনুষ্ঠিত হয়। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো ছিল বিশেষ আকর্ষণ।

এ ছাড়া অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণেও ছিল নানা ক্রীড়া ইভেন্ট। বিকেলে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।