আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

পল্লবীতে মুদি দোকানদারকে দুর্বৃত্তের গুলি

Tania Jaha29-01-2026 05:26:15 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পল্লবীতে মুদি দোকানদারকে দুর্বৃত্তের গুলি

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। পরে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ দিপুর স্ত্রী আফরোজা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল আমার স্বামী। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে তার বাম পায়ে হাঁটুর উপরে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম জানান, ইতোমধ্যে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি এবং ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তদন্ত করা হচ্ছে, বিস্তারিত জানানো হবে।