আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

Tania Jaha29-01-2026 05:17:25 PMদেখেছেন 108 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন ভারতী

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।

ভারতী ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, স্বামী হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। তবে যশবীর অফিশিয়াল নাম হলেও ভারতী জানিয়েছেন, আদর করে তাকে তারা কাজু বলে ডাকবেন। তাদের বড় ছেলের ডাকনাম গোলার মতোই এই নামটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা অবশ্য ভারতীর জন্য কিছুটা ভিন্ন ছিল। জানা গেছে, ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। কিন্তু আবারও পুত্রসন্তান হওয়ায় শুরুতে কিছুটা মন খারাপ হয়েছিল তার। তবে নতুন অতিথিকে পেয়ে এখন সেই বিষাদ আনন্দেই রূপ নিয়েছে।  সন্তান জন্মের মাত্র কয়েকদিন পরেই কাজে ফিরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতী। এমনকি প্রসবকালীন জটিলতার কথাও তুলে ধরেন তিনি। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে বর্তমানে সুস্থ মা ও ছেলে বাড়িতেই সময় কাটাচ্ছেন।