আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

Tania Jaha28-01-2026 05:30:52 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

২৪ ঘণ্টা অনলাইন :যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ। এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, ইরান যুদ্ধ চাইছে না। কিন্তু যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি যুদ্ধ বাঁধে, কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি এক মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে।

হরমুজ প্রণালী এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপ্লবী গার্ড প্রধান বলেছেন, ইরান পুরোনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছে। এতে করে সেখানে সামুদ্রিক, আকাশ এবং পানির নিচে চলাচল করে সবকিছু ইরানের সার্বক্ষণিক নজরে রয়েছে। এছাড়া অন্য দেশের পতাকা ব্যবহার করে বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে কি না সে সিদ্ধান্তও ইরান নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করলে সেটি থেকে তাদের লাভবান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, বিশ্ব অর্থনীতি ভুগবে ইরান চায় না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে যুদ্ধ শুরু করবে তাদের সেখান থেকে লাভবান হতে দেওয়া হবে না।” তিনি বলেছেন তাদের যেসব প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ডকে ইরানে হামলার জন্য ব্যবহারে অনুমতি দেবে সেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবেন তারা। এছাড়া ইরানের আরও অজানা সামরিক সক্ষমতাও আছে বলে দাবি করেছেন তিনি। যা যথাযথ সময়ে প্রকাশ করা হবে।

সূত্র: আনাদোলু