আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি

Tania Jaha28-01-2026 04:56:42 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাজারো প্রশ্ন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রাফসান সাবাবকে। জেফারের ছোট ছোট যত্নও যে তার কাছে কতটা অর্থবহ, তা ফুটে উঠেছে রাফসানের কথায়। তিনি বলেন, সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি। জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।

সংসার জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে। জেফারকে নিজের অনুপ্রেরণার উৎস দাবি করে এই উপস্থাপক বলেন, খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি। উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথম ইউটিউব ভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা দিয়ে জয় করেছেন দর্শকহৃদয়। এই দুই তারকার এক হওয়াকে সাধুবাদ জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা।