আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

Tania Jaha28-01-2026 04:39:07 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

২৪ ঘণ্টা অনলাইন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। শেষ দুই ম্যাচের মধ্যে একটি জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আবার কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ডের মেয়েরা।

নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। আর ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তার। তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এসময় দুজন মিলেন গড়েন ১১০ রানের জুটি। তাতেই শক্তিশালী স্কোরের ভিত্তি পেয়ে যায় দল। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে ৫৬ রান করেন জুয়াইরিয়া। আর ৪২ বলে নয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৫৯ রান করেন শবানা।

পরে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তবে মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান করেন। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও পরের তিনজন ব্যাটার ইতিবাচক ব্যাট করতে থাকেন। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় থাই মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নাথাকান চান্থাম। নারুয়েমোল চাইহাই করেন ৩০ রান। আর ২৯ রান আসে নান্নাপাত কোনছারোয়েনকাই। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মারুফা ইসলাম। দুটি করে উইকেট পেয়েছেন রিতুমনি ও স্বর্ণা আক্তার। আর একটি উইকেট নেন ফাহিমা খাতুন।