আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

Tania Jaha28-01-2026 04:11:48 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

২৪ ঘণ্টা অনলাইন : গেল বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান। এবার সেটার পুরস্কার পেলেন কাটার মাস্টার। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র‌্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়েছেন মুস্তাফিজ। অবশ্য আগে থেকেই টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

সেরা দশ র‌্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও তিনটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬। এদিকে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ। ৬৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন আবরার। আর নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন নাথান এলিস। এদিকে র‌্যাঙ্কিংয়ের সেরা চারে আসেনি কোনো পরিবর্তন। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের বরুণ চক্রবর্তী। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ | ২৪ঘণ্টা