আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঢাকার বর্ষায় জন্ম নেওয়া প্রেমের গল্পে নতুন জুটি

admin27-01-2026 11:43:34 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাকার বর্ষায় জন্ম নেওয়া প্রেমের গল্পে নতুন জুটি

২৪ঘণ্টা  অনলাইন : ধানমণ্ডির এক পুরোনো ফ্ল্যাটবাড়িতে একা থাকেন অর্পিতা। নীরব, ছন্দে বাঁধা এক ব্যাচেলর জীবন তার। প্রতিদিন বিকেল ঠিক ৫টা ২০ মিনিটে সে গিয়ে দাঁড়ায় বারান্দায়। এই অপেক্ষা কোনো মানুষের জন্য নয়—একটি মুহূর্তের, একটি সম্ভাবনার, আর একটি নীল রঙের।

বর্ষার এক বিকেলে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভ্রর। নীল রেইনকোট পরা, রবীন্দ্রনাথপ্রেমী এই তরুণের সঙ্গে চা, বই আর বৃষ্টি ঘিরে কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র বলে যায়—যদি কোনো দিন ফিরে আসে, নীল রেইনকোট পরেই ফিরবে।এরপর কেটে যায় অনেক দিন।

অর্পিতার জীবন ধীরে ধীরে রূপ নেয় অপেক্ষার গল্পে—পুরোনো বইয়ের দোকান, টংদোকানের চা, পাশে রাখা একটি খালি চেয়ার আর স্মৃতি। বৃষ্টির দিনে নীল রেইনকোট দেখলেই তার বুক ধড়াস করে ওঠে। একদিন এমনই এক নীল রেইনকোটধারী মানুষকে দেখে দৌড়ে নেমে সে চিৎকার করে ডাকে—‘অ্যাই শুভ্র, শুনছেন…?’

এই আবহেই নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
এতে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে দেখা যাবে জিমকে। এটিই এই জুটির প্রথম একসঙ্গে কাজ।

পরিচালক রুবেল আনুশ বলেন, ‘ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এই স্যাড-রোমান্টিক গল্পটি বানানো হয়েছে। নাওভি ও জিম দুজনেই চরিত্রে দারুণভাবে মানিয়ে গেছেন। দর্শকরা গল্পের আবহ ও অনুভূতিটা অনুভব করবেন বলে আশা করি।’

প্রযোজক আকবর হায়দার মুন্না বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরেই আগামী ৬ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।’সাদ নাওভি ও জিম ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিমসহ অনেকে।