আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

admin26-01-2026 11:59:03 PMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

২৪ঘণ্টা  অনলাইন : টেলিভিশনের পর্দায় কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এক নতুন মুখ—সংযত, শান্ত, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। দীপ্ত টেলিভিশনের মেগাধারাবাহিক ‘পরম্পরা’-তে মেঘা চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের নজরে আসছেন জান্নাতুল ফেরদৌস কাজল। আলো ঝলমলে প্রচারের চেয়ে যার আগ্রহ বেশি কাজে, ট্রেন্ডের চেয়ে যার লক্ষ্য দীর্ঘ পথচলা।

নতুন বছর শুরুর পরপরই ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচারে ব্যস্ত সময় কাটছে কাজলের। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিটি দিনই তাঁকে দেখা যাচ্ছে পর্দায়। তবে ব্যস্ততার মধ্যেই থেমে নেই তাঁর যাত্রা। 

সম্প্রতি শুরু হয়েছে নতুন একক নাটক ‘তবুও ভালোবাসা রয়ে গেল’-এর শুটিং। পরিচালক আলোক হাসান নির্মিত এই স্যাড রোমান্টিক নাটকে কাজলের বিপরীতে অভিনয় করছেন শুভ।

কাজলের কাছে এটি বিশেষ এক কাজ। কারণ মেগাধারাবাহিকের পর এটিই তাঁর প্রথম প্রধান চরিত্রের একক নাটক। তিনি বলছেন, ‘গল্প আর চরিত্র—দুটোই আমার খুব পছন্দ হয়েছে। অনেক আনন্দ নিয়ে কাজটা করছি।
’
May be an image of ‎smiling and ‎text that says '‎কাজী মিডিয়া লিমিটেড কাজীনিয়লিডর্য়রাজিভ লিমিটেডপ্রজিত প্রযোজিত স্বপ্ন আর বাস্তবতার মাধ্যে মেঘা কাকে বেছে নোব? দীপ্ত মেগা সিরিয়াল পরম্পরা অনেক প্রজল্মের একটাই বন্ধন! POLO ji ৩ জানুয়ারি থেকে রাত ৯:৩০ মিনিটে کو িদ্ play দীপ্ত DOCFTOT Visit- visit-www.daeptoplay.com www.daeptaplay.com‎'‎‎

‘পরম্পরা’ দিয়েই মূলত অভিনয়ে তাঁর নতুন অধ্যায়ের শুরু। বিরতির পর এই ধারাবাহিক তাঁকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।

কাজল বলছেন, ‘আগে ছোট ছোট কিছু চরিত্র করেছিলাম, এরপর অভিনয় নিয়ে অনেক দূর যাবার পরিকল্পনা থেকেই বেশ অনেকদিন বিরতিতে ছিলাম। এই ধারাবাহিকটাকে আমার নতুন যাত্রা বলা যায়। দর্শকরাও পছন্দ করছেন।
যদিও এখনো খুব বড় প্রতিক্রিয়া আসেনি। মাত্র কয়েকটা পর্ব গেছে। সামনে বেশ কিছু টুইস্ট আছে, তখন হয়তো দর্শকরা আরও রিলেট করতে পারবেন।’

নিজেকে এখনো শিক্ষানবিশ হিসেবেই দেখেন কাজল। অভিনয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে নেই কোনো তাড়াহুড়া, নেই রাতারাতি তারকা হওয়ার বাসনা। তাঁর কথায়, ‘আমি একদমই নতুন। শেখার অনেক কিছু বাকি। শুধু অভিনয়টা নিয়মিত করে যেতে চাই।’

মডেলিং দিয়ে শুরু হলেও কাজলের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০২২ সালে মিফতাহ আনান পরিচালিত নাটক ‘ডিস্টার্ব মি’ দিয়ে। এরপর একাধিক নাটকে কাজ করেন তিনি। এরপর কাজ করেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ এবং অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েবে। পাশাপাশি গ্রামীণফোন, বিকাশসহ নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে।

অভিনয়ে অনুপ্রেরণা হিসেবে কাজলের নামের তালিকায় আছে সময়ের জনপ্রিয় শিল্পীরা। তিনি বলেন, ‘মেহজাবীন আপু আর তিশা আপুর কাজ আমি নিয়মিত দেখি। শেখার চেষ্টা করি। নিশো ভাইয়াকেও আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে উনার সঙ্গে কাজ করতে চাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজল স্পষ্ট এবং শান্ত। তাঁর কাছে অভিনয় কোনো ক্ষণস্থায়ী আলো নয়, বরং দীর্ঘ সাধনার পথ।
তিনি বলেন, ‘মন দিয়ে অভিনয়টা করে যেতে চাই। প্রতিমুহূর্তে শেখার অনেক কিছু আছে। হুটহাট ট্রেন্ডিংয়ে আসার ইচ্ছে নেই। হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না। লম্বা সময় ধরে অভিনয় করে যেতে চাই আর দর্শকের ভালোবাসা পেতে চাই। আপাতত এটুকুই চাওয়া।’