আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

তথ্য যাচাইয়ে মাঠে নামছে ব্যানবেইস

Tania Jaha24-01-2026 09:15:20 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তথ্য যাচাইয়ে মাঠে নামছে ব্যানবেইস

২৪ঘণ্টা  অনলাইন : বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় সংগৃহীত তথ্যের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করতে জরিপোত্তর যাচাই জরিপ (পিইসি) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

এ লক্ষ্যে দেশের ৬৪ জেলা থেকে দৈবচয়নের মাধ্যমে ৬৪টি উপজেলা বা থানার মোট ৯৬০টি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপোত্তর যাচাই কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এই তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ব্যানবেইস-এর পরিসংখ্যান চিফ ড. মো. নাসির উদ্দিন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপ কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়েছে। গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে এ কার্যক্রম পরিচালিত হয়। 

গত ১৯ জানুয়ারি ব্যানবেইস থেকে এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষার মাঠ প্রশাসনে পাঠানো হয়েছে। ব্যানবেইস-এর পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মো. গোলাম ফিরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এই তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে দেশের ৬৪টি জেলা থেকে ৬৪টি উপজেলা বা থানা নির্বাচন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচিত প্রতিটি উপজেলা থেকে ১৫টি করে মোট ৯৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই যাচাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি স্কুল অ্যান্ড কলেজ, ৪টি মাদ্রাসা, ১টি কলেজ এবং ১টি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান।

নিয়োগকৃত তথ্যসংগ্রহকারীরা নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য, রেজিস্টার ও রেকর্ড যাচাই করবেন।

ব্যানবেইস কর্তৃপক্ষ এই যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে জরিপ ফরমের শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বর্ণিত ও চাহিত তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহকারীকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

একটি গুণগত মানসম্পন্ন ও নির্ভুল পরিসংখ্যানিক প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যেই এই জরিপোত্তর যাচাই জরিপ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যানবেইস।