আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

প্রোটিন সমৃদ্ধ ৫ খাবার

Tania Jaha24-01-2026 04:24:30 PMদেখেছেন 181 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রোটিন সমৃদ্ধ ৫ খাবার

২৪ঘণ্টা  অনলাইন : শরীরচর্চার জন্য জিমে গেলেই হল না, তার সঙ্গে খাওয়াদাওয়া ঠিক রাখাও জরুরি। মেদ গলানোর পাশাপাশি সুন্দর দৈহিক গড়ন পেতে হলে প্রয়োজন প্রোটিনেরও। কারণ, সবল পেশি তৈরি হয় প্রোটিন দিয়ে। দৈনন্দিন প্রোটিনের চাহিদাপূরণে অনেকেই বাজারচলতি প্রোটিন পাউডার কিনে খান। পুষ্টিবিদ অনন্যা ভৌমিক অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নির্মেদ এবং পেশিবহুল চেহারার জন্য সকলের প্রোটিন পাউডারের দরকার হয় না। প্রোটিনের অভাব হলে তবেই তা দেওয়া হয়। তা ছাড়া, না বুঝে এগুলি খেলে অনেক রকম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়।

সেই কারণেই পুষ্টিবিদেরা বলেন, দৈনন্দিন খাবার থেকেই প্রোটিনের চাহিদা পূরণ করা ভাল। বিষয়টি অনেক বেশি নিরাপদ। তা ছাড়া যে খাবারগুলিতে প্রোটিনের মাত্রা বেশি, তাতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাটও থাকে, যেগুলি শরীরের জন্য জরুরি। জেনে নেই প্রোটিন সমৃদ্ধ ৫টি খাবার-

চিকেন ব্রেস্ট: মুরগির ব্রেস্ট রাখুন পাতে। বিশেষত যাঁরা পেশিবহুল শরীর পেতে জিমে যান তাঁদের জন্য আদর্শ খাবার এটি। মুরগির পায়ের অংশের মাংস খেতে সুস্বাদু হলেও এতে অল্প মাত্রায় ফ্যাট থাকে, কিন্তু বুকের মাংসে থাকে না। একটি চিকেন ব্রেস্ট থেকেই ২৬-৩১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। জলঝরানো টক দই, আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা দিয়ে মাংসের টুকরোটি মাখিয়ে রাখুন। অল্প তেলে, একটু সময় ধরে সেঁকে নিতে পারেন। কিংবা স্বাস্থ্যকর কোনও সস্ তৈরি করে উপরে দিতে পারেন। সেদ্ধ করা সব্জির সঙ্গে চিকেন ব্রেস্ট খেতে ভাল লাগবে, প্রোটিনের চাহিদাও পূরণ হবে।

গ্রিক ইয়োগার্ট: টক দইয়ের বদলে অনেকে গ্রিক ইয়োগার্ট খাচ্ছেন। এটিও শরীরে প্রোটিনের জোগান দেয়। ওয়ে এবং ক্যাচেইন নামে দুই উপাদান রয়েছে এতে, যা পেশির প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের জোগান দেয়। সাধারণ টক দইয়ের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ প্রায় দ্বিগুণ। প্রাতরাশে বা শরীরচর্চার পর ৩-৪ চামচ ইয়োগার্ট খান কিংবা এতে টাটকা ফলও মিশিয়ে খেতে পারেন।

ডিম: প্রোটিনের সবচেয়ে ভাল উৎস হতে পারে ডিম। পেশির জন্য যে ধরনের অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন দরকার, তার প্রায় সবটাই মেলে এতে। এ ছাড়াও এতে মেলে স্বাস্থ্য উপযোগী ভিটামিন বি১২ এবং ভিটামিন ডি। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। শরীরচর্চার খানিক আগে বা পরে ডিম সেদ্ধ বা পোচ করে খেতে পারেন। শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে।

মাছ: যে কোনও মাছই প্রোটিনের উৎস। সামুদ্রিক মাছে প্রোটিন ছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেলে। তালিকায় পমফ্রেট, ভারতীয় ম্যাকারেল, রুই, কাতলা, ইলিশ, পুঁটি, মৃগেল, শিঙি সবই রাখা যায়। তবে স্যামনের মতো মাছ খাওয়া সম্ভব হলে উপকারিতা বেশি, কারণ এতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।

বীজ এবং বাদাম: কুমড়ো, তিসি, চিয়ার মতো বীজ, আখরোট, চিনেবাদাম, পেস্তা, কাঠবাদাম শুধু প্রোটিনের উৎস নয়, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাটের চাহিদাও পূরণ করে এগুলি। দৈনন্দিন চাহিদার সিংহভাগ প্রোটিন তা থেকে না মিললেও, বাদাম এবং বীজ দিনভর শক্তি জোগাতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত পেশির পুনরুজ্জীবনে তা জরুরি।