আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ

Tania Jaha23-01-2026 08:11:40 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ

২৪ঘণ্টা  অনলাইন :  হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিচ্ছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী।

প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা আজ দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন।

সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।

রাজধানীসহ দেশের মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় মণ্ডপে যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগের উদ্যোগে অসংখ্য শৈল্পিক মণ্ডপ স্থাপন করা হয়েছে। 

এছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির,বুলবুল ললিতকলা একাডেমি,  ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার অলিগলিতে দেবীর আরাধনায় মেতেছে হিন্দু সম্প্রদায়। মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।