আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সৌরঝড়ের আঘাতে রঙিন আকাশ

Tania Jaha21-01-2026 08:51:34 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌরঝড়ের আঘাতে রঙিন আকাশ

২৪ঘণ্টা অনলাইন : সূর্য থেকে নির্গত শক্তিশালী সৌর বিকিরণ পৃথিবীতে আঘাত হেনেছে। গত সোমবার এই সৌর কার্যকলাপের প্রভাবে আকাশে রঙিন অরোরা দেখা যায়। উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জিপিএস ব্যবস্থায় সাময়িক সমস্যাও দেখা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি)। 

সংস্থাটি জানায়, তীব্রতার মাত্রায় এই সৌর বিকিরণ ঝড় পাঁচের মধ্যে চার নম্বরে অবস্থান করছে। একে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সৌরঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সৌর বিকিরণ ঝড় বলতে সূর্য থেকে বিপুল পরিমাণ দ্রুতগতির চার্জযুক্ত কণার পৃথিবীর দিকে ধেয়ে আসাকে বোঝায়। এর ফলে মহাকাশযান উৎক্ষেপণ, বিমান চলাচল এবং স্যাটেলাইট পরিচালনায় প্রভাব পড়তে পারে। সর্বশেষ এমন ভয়াবহ সৌর বিকিরণ ঝড় দেখা গিয়েছিল ২০০৩ সালের অক্টোবরে। সেই বছর ‘হ্যালোউইন স্পেস ওয়েদার স্টর্ম’-এর সময় সুইডেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে এসডব্লিউপিসি।

পৃথিবীতে সৌরঝড় পৌঁছালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত মহাকাশচারীদের জন্য বাড়তি বিকিরণ ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে মেরু অঞ্চলের ওপর দিয়ে উড্ডয়নকারী উড়োজাহাজের যাত্রীদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ে। এই ঝড়ের আগে থেকেই সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ সংস্থাকে সতর্ক করে দেয় এসডব্লিউপিসি। সংস্থাটির পূর্বাভাসকারী শন ডাল বলেন, ‘গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো পরিচালনাকারীদের আমরা আগেভাগেই জানিয়ে দিয়েছি, যাতে তারা পরিস্থিতি সম্পর্কে প্রস্তুত থাকতে পারেন।’

বিকিরণের ঝুঁকি বাড়লে মহাকাশচারীরা মহাকাশ স্টেশনের অপেক্ষাকৃত সুরক্ষিত অংশে আশ্রয় নেন। যেমনটি তারা এর আগেও করেছেন, বিশেষ করে ২০২৪ সালের মে মাসে সংঘটিত একটি চরম ভূ-চৌম্বকীয় ঝড়ের সময়। এই ধরনের ঝড় স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থার জন্যও ঝুঁকিপূর্ণ। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ফর অ্যাটমোসফেরিক অ্যান্ড স্পেস ফিজিক্সের সৌর পদার্থবিদ রায়ান ফ্রেঞ্চ জানান, গত সোমবার রাতে সাধারণ মানুষের জন্য বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের আশঙ্কা ছিল না। এ ছাড়া সোমবার দুপুর ২টা ২০ মিনিটে (ইস্টার্ন টাইম) পৃথিবীতে একটি তীব্র ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হানে বলে জানান শন ডাল।

ভূ-চৌম্বকীয় ঝড়ের মূল কারণ করোনাল মাস ইজেকশন (সিএমই)। অর্থাৎ, সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে প্লাজমা ও চৌম্বক ক্ষেত্রের বিশাল বিস্ফোরণ। এসব বিস্ফোরণ পৃথিবীর দিকে ধেয়ে এলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যাপকভাবে বিঘ্নিত হয়। রোববার সূর্য থেকে নির্গত এই সিএমইটি একটি এক্স-ক্লাস সৌর শিখা থেকে উৎপন্ন হয়, যা সৌর শিখার সবচেয়ে শক্তিশালী ধরন। চলতি বছরে এটিই প্রথম বড় সৌর শিখা ছিল বলে জানান ফ্রেঞ্চ।

সৌর কার্যকলাপ বাড়লে মেরু অঞ্চলে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়। উত্তর গোলার্ধে দেখা যায় ‘অরোরা বোরিয়ালিস’ এবং দক্ষিণ গোলার্ধে ‘অরোরা অস্ট্রালিস’। সূর্য থেকে আসা শক্তিশালী কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষের পর বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এই রঙিন আলো সৃষ্টি করে। অরোরার কার্যকলাপ সাধারণত ২০ মিনিটের ছোট ছোট বিস্ফোরণের মাধ্যমে তীব্র হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বড় অংশে এমনকি আলাবামা ও উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত অরোরা দেখা যেতে পারে। তবে সিএমএইর চৌম্বক ক্ষেত্রের দিকনির্দেশের কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক অরোরা দেখা যায়নি। ইউরোপের বিভিন্ন দেশে অত্যন্ত উজ্জ্বল ও বর্ণিল অরোরা দেখা গেছে। 
 

সৌরঝড়ের আঘাতে রঙিন আকাশ | ২৪ঘণ্টা