আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভারতে বিশ্বকাপ নিয়ে কিছু জানেন না লিটন

Tania Jaha21-01-2026 12:48:04 AMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারতে বিশ্বকাপ নিয়ে কিছু জানেন না লিটন

২৪ঘণ্টা অনলাইন : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিছুতেই এ দেশে খেলতে আসতে রাজি নয় তারা। এ বিষয়ে প্রথম বার মুখ খুললেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। যথেষ্ট আশঙ্কা ধরা পড়ল তাঁর গলায়। জানিয়ে দিলেন, এ বিষয়ে উত্তর না দেওয়াই ‘নিরাপদ’ হবে। আদৌ বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

২০ জানুয়ারি বিপিএলের ম্যাচের পর লিটনকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বিপিএল আদৌ সঠিক কি না? লিটন তখন বলেন, “আপনি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব? আমি তো এখনও অনিশ্চিত। বাকিরাও অনিশ্চিত। আমার মনে হয় গোটা দেশও এই মুহূর্তে অনিশ্চিত। কারও কাছে কোনও উত্তর নেই। আমি জানি আপনি কী প্রশ্ন করতে চলেছেন। তবে এর উত্তর দেওয়া এখন আমার পক্ষে নিরাপদ নয়। তাই কোনও উত্তর দেব না।”

তবে এই টালবাহানা যে তাঁর ভাল লাগছে না, এটাও স্পষ্ট করে দিয়েছেন লিটন। বলেছেন, “সকলে বিপিএল খেলছে এটা ঠিক। তবে এটা যদি জানতে পারতাম যে গ্রুপে আমাদের প্রতিপক্ষ কে বা কোন দেশে আমরা খেলতে যাচ্ছি তা হলে খুবই সুবিধা হত। এখনও পর্যন্ত কোনও খেলোয়াড়ই জানে না আমরা কোথায় খেলতে যাব বা কাদের বিরুদ্ধে খেলব। আমাদের মতো গোটা বাংলাদেশও দোলাচলে ভুগছে।”

প্রশ্ন তোলা হয় ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও। লিটন বলেন, “এটা বলা নিরাপদ নয়। একেবারেই নিরাপদ নয়। ধন্যবাদ। আশা করি আমার উত্তরে আপনার খারাপ লাগবে না।” তিনি উত্তর দিতে চাননি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা নিয়েও। বলেন, “আমার সঙ্গে এ ব্যাপারে কেউ কোনও কথা বলেনি। জীবনে অনেক কিছুই ঠিকঠাক হয় না। তবে পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেটা মেনে নিতে হয়।”

লিটন জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বোর্ডকর্তারা কেউ যোগাযোগ করেননি তাঁর সঙ্গে। বিপিএল যে আদৌ সঠিক প্রস্তুতি নয়, সেটাও মেনে নিয়েছেন লিটন। বলেছেন, “আজ থেকে আমাদের ম্যাচ শেষ। ঘরে গিয়ে বিশ্রাম নেব। প্রচুর পরিশ্রম হয়েছে ম্যাচগুলো খেলতে গিয়ে। আমরা কোনও বিরতি ছাড়াই একটানা খেলে যাচ্ছি। বিশ্রামের সময়ই পাইনি। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলার পর বিশ্রাম পাওোয়া যায়। কিন্তু বিপিএলে সেই সুযোগ কেউ পায়নি। বিশেষ করে আমার রংপুর দল তো পায়ইনি। আমরা পরের পর ম্যাচ খেলেছি।”