আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি প্রতিষ্ঠার মঞ্চে থাকছেন পুতিনও

Tania Jaha21-01-2026 12:41:04 AMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রাম্পের নেতৃত্বে গাজায় শান্তি প্রতিষ্ঠার মঞ্চে থাকছেন পুতিনও

২৪ঘণ্টা অনলাইন : গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার উদ্যোগে আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও। ১৯ জানুয়ারি এমনটাই দাবি করেছে ক্রেমলিন। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ গঠন করেছে আমেরিকা। নাম ‘গাজা পিস বোর্ড’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে ওই বোর্ডের প্রধান বলে ঘোষণা করেছেন। ওই আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকেও। এরই মধ্যে মস্কোও জানিয়ে দিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও পৌঁছেছে সেই আমন্ত্রণপত্র।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টায় এখনও পর্যন্ত সফল হননি ট্রাম্প। অতীতে দফায় দফায় আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে ভারতের উপরেও অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারতকে বিক্রি করা জ্বালানি তেলের অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। এ অবস্থায় ট্রাম্পের নেতৃত্বাধীন ‘গাজ়া পিস বোর্ড’-এ যুক্ত হওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতকেও এই আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা।

গত শনিবার হোয়াইট হাউস জানিয়েছে, ‘বোর্ড অফ পিস’-এ এমন নেতারা রয়েছেন যাঁদের কূটনীতি, উন্নয়নমূলক কাজ এবং অর্থনীতিতে অভিজ্ঞতা রয়েছে। গাজায় শান্তি ফেরানোর এই আন্তর্জাতিক উদ্যোগে প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন কোন দেশকে ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন, সেই পূর্ণাঙ্গ তালিকা সরকারি ভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন দেশ দাবি করেছে, তারা ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছে। তালিকায় যেমন পাকিস্তান রয়েছে, তেমনই রয়েছে আর্জেন্টিনা, কানাডা, মিশর, তুরস্ক, আলবেনিয়া, ব্রাজিল, ইতালি এবং জর্ডনের মতো দেশগুলি।