আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

দশজনের সোসিয়েদাদের কাছে হারল বার্সেলোনা

admin20-01-2026 12:18:51 AMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দশজনের সোসিয়েদাদের কাছে হারল বার্সেলোনা

২৪ঘণ্টা  অনলাইন : লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার টানা জয়ের রথ অবশেষে থামল। রবিবার (১৯ জানুয়ারি) রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের কাছে ২–১ গোলে হেরে গেল হান্সি ফ্লিকের দল। এই পরাজয়ে লিগে ১১ ম্যাচের জয়যাত্রার ইতি টানল বার্সা। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে এলো মাত্র ১ এ!

ম্যাচের প্রথমার্ধেই নাটকের কমতি ছিল না। একের পর এক সিদ্ধান্তে হতাশ হতে হয় বার্সেলোনাকে। তিনটি গোল বাতিল হয়। অফসাইডের কারণে পেনাল্টিও তুলে নেন রেফারি। সেই সুযোগেই বিরতির আগে স্বাগতিকদের এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। গনসালো গেদেসের ক্রস থেকে ব্যাক পোস্টে ফাঁকা জায়গা পেয়ে নিখুঁত সাইড-ফুট ভলিতে বল জালে পাঠান সোসিয়েদাদের অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে একতরফা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা। বেঞ্চ থেকে নেমে আসার মাত্র আট মিনিট পরই সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালের দারুণ ক্রসে জন আরামবুরুকে ফাঁকি দিয়ে হেডে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। মনে হচ্ছিল, এবার ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি পুরোপুরি বার্সার হাতে।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় এক মিনিটও না। কিক-অফের পরপরই আবার আঘাত হানে সোসিয়েদাদ। কার্লোস সোলারের হেডার প্রথমে ঠেকান হোয়ান গার্সিয়া। কিন্তু বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বার্সার রক্ষণ। সুযোগ পেয়ে গেদেস নিচু শটে বল মাটিতে ছুঁইয়ে জালে পাঠান। আবারও এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর বার্সেলোনা যেন ভাগ্যের সঙ্গেই লড়াই চালিয়ে গেল। পোস্টে লেগে তিনবার ফিরে আসে বল। দানি ওলমো ও বদলি রবার্ট লেভানডোভস্কির নিশ্চিত গোলগুলো ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেহান্দ্রো রেমিরো। বিশেষ করে পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেডার থেকে লেভানডোভস্কির শট বার থেকে ঘুরে আসা যেন বার্সার দুর্ভাগ্যের প্রতিচ্ছবি।

শেষদিকে নাটক আরও বাড়ে। ৮৮ মিনিটে পেদ্রির ওপর বেপরোয়া ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কার্লোস সোলার। তবু ১০ জন নিয়েই অতিরিক্ত যোগ করা নয় মিনিটের চাপ সামলে নেয় সোসিয়েদাদ। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তুলে নেয় ঐতিহাসিক জয়।

এই জয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে উঠে এলো রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে, মৌসুমে লিগে তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। বড় সময়জুড়ে আধিপত্য দেখিয়েও ফল নিজেদের পক্ষে আনতে না পারায় হতাশ ফ্লিকের শিষ্যরা। শিরোপা দৌড়ে এখন আর কোনো ভুলের অবকাশ নেই। কারণ ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।