আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বাবা-ছেলের ম্যাচে টানা দ্বিতীয় জয় নোয়াখালীর

admin12-01-2026 12:39:53 AMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাবা-ছেলের ম্যাচে টানা দ্বিতীয় জয় নোয়াখালীর

২৪ঘণ্টা  অনলাইন : টানা ৬ হারে বিপিএলের অভিষেক আসর শুরু করে নোয়াখালী এক্সপ্রেস। সেই দুঃস্বপ্ন পেরিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপিএলের নবাগত দলটি।ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ ৪১ রানের বড় জয় পেয়েছে নোয়াখালী। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা।শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দল। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর তোপে ১৯ রানে ৪ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে পরে মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন ‍দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু কমান। অধিনায়ক মিঠুনের ৩৩ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৪ রান করেন সাইফউদ্দিন।মাঝে ২৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-ইহসানউল্লাহ-মেহেদী হাসান রানা-মোহাম্মদ নবী।

এর আগে বিপিএল বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। প্রথমবারের মতো বাবা-ছেলের একসঙ্গে ম্যাচ খেলার দেখা মিলেছে।তাতে বাবা নবীকে বিনোদন দিয়েছেন ছেলে হাসান ইসাখিল। যদিও কিছুটা আক্ষেপ রয়ে গেছে ইসাখিলের। ৮ রানের জন্য যে পাওয়া হয়নি সেঞ্চুরি।

বিপিএলের অভিষেক ম্যাচে ৯২ রানে আউট হয়েছেন ইসাখিল। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।
তার এই ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। আর ছেলেকে অভিষেক ক্যাপ দেওয়া নবী করেন ১৭ রান।