আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভোটকেন্দ্রে দৃশ্যমান ‘গণভোট’ ব্যানারের সিদ্ধান্ত

dibbo09-01-2026 11:45:15 PMদেখেছেন 84 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভোটকেন্দ্রে দৃশ্যমান ‘গণভোট’ ব্যানারের সিদ্ধান্ত

২৪ঘণ্টা অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে উল্লেখ করা হয়েছে। ৮ জানুয়ারি ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। 

ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে,  নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। উক্ত ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ সুষ্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, গণভোট সম্বলিত ব্যানারের নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা হতে সরবরাহ করা হবে। নমুনা অনুযায়ী ব্যানার (পরিবেশবান্ধব) সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার স্থানীয়ভাবে মুদ্রণ করে ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের নিকট সরবরাহ করবেন। প্রিজাইডিং অফিসার প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে কমপক্ষে একটি ব্যানার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সকল ব্যানার মুদ্রণের জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হবে।’

প্রিজাইডিং অফিসার কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী প্রেরণ: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬ এর দফা ১৫ এর বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি প্রেরণ করবেন। এজন্য প্রতি ভোটকেন্দ্রে ২টি করে বিশেষ খাম সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত খাম রিটার্নিং অফিসারগণের নিকট প্রেরণ করা হবে।

বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর জন্য পোস্ট অফিসসমূহ যাতে ২৪ ঘণ্টা খোলা রাখা হয়, সেজন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে।

ভোটকেন্দ্রে দৃশ্যমান ‘গণভোট’ ব্যানারের সিদ্ধান্ত | ২৪ঘণ্টা