আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

কিভাবে ঊরুর মেদ ঝরবে, বাড়বে পায়ের জোর

dibbo09-01-2026 11:06:51 PMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কিভাবে ঊরুর মেদ ঝরবে, বাড়বে পায়ের জোর

২৪ঘণ্টা অনলাইন : সকালে ঘুম থেকে উঠতেই হঠাৎ হাত-পায়ের পেশিতে টান ধরার সমস্যায় ভোগেন অনেকেই।  টানা সারাদিন বসে কাজে ব্যথা আরও বাড়ে। পা ফোলার সমস্যাও দেখা দেয়। সেই সঙ্গেই মেদ জমতে থাকে ঊরুতে। পায়ের পেশির শক্তি বৃদ্ধি করতে মেয়েরা তাই নিয়মিত কিছু ব্যায়াম করতে পারেন। কিভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।

তবে গবেষণা বলছে, পায়ের সমস্যায় বেশি ভোগেন মহিলারা। হিল পরে পায়ে ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা, বয়স চল্লিশ পেরোলে বাতের ব্যথা— একাধিক সমস্যায় জর্জরিত পা। ইদানীং অবশ্য বয়স চল্লিশে পৌঁছোনোর আগেই আর্থ্রাইটিসের ব্যথা ভোগাচ্ছে কমবয়সিদের। হরমোনের গোলমালে ঊরু, কাফ মাসলে মেদও জমছে। ফলে পায়ের যন্ত্রণা ভোগাচ্ছে যখন তখন। এর থেকে রেহাই পেতে হলে ব্যায়ামই একমাত্র কার্যকরী উপায়। নিয়মিত কিছু পায়ের ব্যায়াম ও স্ট্রেচিং করলে, পেশির জোর যেমন বাড়বে তেমনই আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কাও কমবে।

ভেরিকোজ ভেনের সমস্যায় খুব ভোগে মেয়েরা। প্রাত্যহিক জীবনে যাঁদের পায়ে অত্যন্ত চাপ পড়ে, তাদের পায়ের শিরায় এক ধরনের সমস্যা দেখা যায়। কিছু ক্ষেত্রে পায়ের শিরা ফুলে গিয়ে গাঢ় নীলচে রঙের রেখা চামড়ার উপরে ফুটে ওঠে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই রোগকে বলা হয় 'ভেরিকোজ ভেন'। তা ছাড়া প্ল্যান্টার ফ্যাসাইটিসের মতো সমস্যাও হয়। ঘুম থেকে হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন গোড়ালিতে তীব্র যন্ত্রণার কারণে পা মাটিতে ফেলতে পারছেন না। সারা দিন কাজকর্মের পর আবার সেই ব্যথা আপনা থেকেই খানিকটা কমে যায়। আবার পরের দিন ঘুম থেকে উঠে সেই তীব্র যন্ত্রণা আবার ফিরে আসে। হাঁটাচলা করতে, ওঠাবসা করতে কষ্ট হয়।

পায়ের কী কী ব্যায়াম মেয়েদের জন্য উপকারী

কাফ রেজ
সোজা হয়ে চেয়ারে বসুন। দুই পা মাটিতে থাকবে। মাথা ও ঘাড় টানটান থাকবে। চেয়ারে হেলান দেবেন না। এ বার বাঁ পা মাটিতে চেপে রেখে ডান পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করুন। শ্বাস নিতে নিতে কিছু ক্ষণ এই অবস্থানে থাকুন। শ্বাস ছেড়ে শুরুর ভঙ্গিতে ফিরে আসুন। একই ভাবে বাঁ পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে কিছু ক্ষণ থেকে আগের অবস্থায় ফিরে আসুন। নিয়মিত করলে পায়ের পেশি জোর বাড়বে, গোড়ালির ব্যথা কমে যাবে।

লেগ প্রেস
পায়ের জোর বৃদ্ধির খুব কার্যকরী একটি ব্যায়াম। আধ শোয়া অবস্থায় পা দিয়ে ঠেলে ওজন তোলা ও নামানোর মাধ্যমে পেশির স্ট্রেচিং করা হয়। এই ধরনের ব্যায়াম সাধারণত জিমে গিয়েই করতে হয়। তবে বাড়িতে ওজন না নিয়েও করা যায় ব্যায়ামটি।

স্টেপ আপ্‌
হাতে দু’লিটারের জলভর্তি বোতল নিয়ে সিঁড়ির ধাপের সামনে প্রথমে বাঁ পা তুলে উঠুন। তার পর ওই পা নামিয়ে ডান পা তুলুন ও নামান। দু’পা মিলিয়ে মোট ১২-২৪ বার ওঠানামা করতে হবে। তবে হাঁটুতে ব্যথা থাকলে এই ব্যায়াম করার আগে প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে।

অ্যাঙ্কল পাম্প এক্সারসাইজ়
চেয়ারে হেলান দিয়ে পিঠ টানটান করে বসতে হবে। দুই পায়ের পাতা মাটিতে থাকবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় কিছু ক্ষণ বসুন। এর পরে প্রথমে বাঁ পায়ের গোড়ালি মাটিতে রেখে তাতে ভর দিয়ে পায়ের পাতা উপরে তুলুন, ২-৩ সেকেন্ড রেখে আবার মাটিতে নামিয়ে নিন। অন্য পায়েও একই ভাবে করুন। এই পদ্ধতি পর্যায়ক্রমে ২০-৩০ বার করতে হবে।

সিঙ্গল লেগ সার্কল
দুই পায়ের মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে সোজা হয়ে দাঁড়ান। এ বার বাঁ পায়ের উপর ভর দিয়ে ডান পা মাটি থেকে উপরে তুলুন। এর পর পায়ের পাতা ঘুরিয়ে একটা অদৃশ্য গোল তৈরি করুন। একই জিনিস পা বদল করে করুন। এক একটা পায়ে মোট ১৫ বার করতে হবে এই ব্যায়াম। এই ধরনের ব্যায়াম করলে কাফ মাসলের স্ট্রেচিং হয়, পাশাপাশি ইউরিক অ্যাসিডের সমস্যাও কমে।

কিভাবে ঊরুর মেদ ঝরবে, বাড়বে পায়ের জোর | ২৪ঘণ্টা