আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দীপিকার ভাইরাল দেহরক্ষী কত টাকা বেতন পান?

admin08-01-2026 12:21:32 AMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীপিকার ভাইরাল দেহরক্ষী কত টাকা বেতন পান?

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী থাকা তারকাদের জন্য আশীর্বাদ। যেমন—বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, সালমান খানের দেহরক্ষী শেরা, শাহরুখ খানের রবি সিং। 

জনপ্রিয় এসব তারকাদের ছায়ার মতো অনুসরণ করেন নিরাপত্তারক্ষীরা। তারা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আবার তারকাদের মতো ব্যক্তিগত দেহরক্ষীরাও জনপ্রিয় হয়ে উঠেছেন; কুড়িয়েছেন অর্থ-সম্মান।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পাশে ছায়ার মতো অবস্থান করেন তার নিরাপত্তারক্ষী জালালুদ্দিন শেখ। গত ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন ছিল। এ উপলক্ষে দীপিকার সঙ্গে তোলা একটি ছবি জালালুদ্দিন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানান। ক্যান্ডিড ছবিটি দ্রুত সময়ের মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। কারণ দীপিকার সঙ্গে তার আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটি।

এরপর জালালুদ্দিনকে ঘিরে নেটিজেনদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। কারণ অনেকে জানতেন না তিনি দীপিকার দেহরক্ষী। পাশাপাশি প্রশ্ন উঠেছে, জালালুদ্দিনের পারিশ্রমিকের বিষয়টিও।

বলিউড লাইফ ডটকমের তথ্য অনুসারে, জালালুদ্দিনকে ‘জালাল’ নামে ডাকেন দীপিকা। এক দশকের বেশি সময় ধরে এ অভিনেত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দিনের ২৪ ঘণ্টার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করেন জালালুদ্দিন। শুটিং, ইভেন্ট, ভ্রমণ—সব জায়গায় ছায়ার মতো দীপিকার সঙ্গে থাকেন। তাদের সম্পর্ক শুধু পেশাগত নয়, ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। প্রতি বছর রাখি বন্ধনে দীপিকা তার হাতে রাখিও বাঁধেন।

২০২৪–২০২৫ সাল নাগাদ জলালুদ্দিনের বার্ষিক আয় ১.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা)। তার আগে বার্ষিক আয় ছিল প্রায় ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮ লাখ টাকা)। তবে বছরের পর বছর ইনক্রিমেন্টের ফলে এই অঙ্ক বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরেই জলালুদ্দিন অভিনেত্রী দীপিকার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা। বিয়ের সময়ে সমস্ত নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। 

২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হন দীপিকা পাড়ুকোন। কাজ থেকে ছুটি নিয়ে অনেক দিন ধরে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন এই নায়িকা। গত বছর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ছুটি কাটিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন দীপিকা। তা হতে যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানের ‘কিং’ সিনেমার মাধ্যমে। তাছাড়া আল্লু অর্জুনের ১৪০০ কোটি টাকা বাজেটের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটিতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।