আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
অর্থনীতি

পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা

Tania Jaha08-01-2026 05:10:16 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা

২৪ ঘণ্টা অনলাইন: দেশের উভয় পুঁজিবাজার-ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তা সত্ত্বেও দুই স্টক এক্সচেঞ্জেই সবগুলো সূচক বেড়েছে। তবে, সপ্তাহে শেষদিনে উভয় বাজারে লেনদেন কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়া সত্ত্বেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন, ডিএসইতে মোট ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৮৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, কমেছে ৭৯টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকা।