আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ট্রাম্পকে মোদি : ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’

admin07-01-2026 11:16:21 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রাম্পকে মোদি : ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’

২৪ঘণ্টা  অনলাইন :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের অমীমাংসিত প্রতিরক্ষা কেনাকাটা ও বাণিজ্যসংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।এসব বিষয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের বিষয়টিও ছিল। ট্রাম্প জানান, এ সময় মোদি তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প বলেন,“ভারত অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছিল, কিন্তু পাঁচ বছরেও তা পায়নি।প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন— ‘স্যার, আমি কি আপনাকে একটু দেখতে পারি? হ্যাঁ!’”

ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো বলেও এসময় তিনি উল্লেখ করেন। বুধবার (৭ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, শুল্কনীতিকে ঘিরে মোদি তার ওপর বিশেষ খুশি নন। তার কথায়, ‘ওঁ খুব খুশি নন। কারণ এখন ওঁদের অনেক শুল্ক দিতে হচ্ছে—বিশেষ করে তেল কেনার কারণে।’ যদিও তিনি যোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

শুল্ক নীতির সাফল্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প। তার দাবি, ‘আমরা শুল্কের মাধ্যমে ধনী হয়ে উঠছি। শিগগিরই ৬৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আমেরিকায় আসছে, শুধুই ট্যারিফের কারণে।’প্রতিরক্ষা সম্পর্কের প্রসঙ্গেও ফের অ্যাপাচে হেলিকপ্টারের বিলম্বিত সরবরাহ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ভারত মোট ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার করেছিল এবং সেই বিষয়টি এখন আলোচনার পর্বে রয়েছে, যদিও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।

এর আগেই এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট করেছিলেন, প্রয়োজনে ভারতের উপর আরো শুল্ক চাপানো হতে পারে। তার মন্তব্য ছিল, ‘রাশিয়ার তেল ইস্যুতে যদি ভারত সাহায্য না করে, তাহলে আমরা শুল্ক বাড়াতে পারি।’ তবে একইসাথে তিনি বলেন, ‘মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করাটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্যের ক্ষেত্রে আমরা খুব দ্রুতই শুল্ক বাড়াতে পারি।’বর্তমানে আমেরিকা ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক সরাসরি যুক্ত ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনার সাথে। ওয়াশিংটনের দাবি, মস্কোর সাথে জ্বালানি বাণিজ্য বন্ধ করতে দেশগুলোর উপর চাপ তৈরি করাই এই নীতির উদ্দেশ্য।