আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শ্রদ্ধা কাপুর-রাহুল মোদীর প্রেমের গুঞ্জন

Tania Jaha07-01-2026 04:26:50 PMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শ্রদ্ধা কাপুর-রাহুল মোদীর প্রেমের গুঞ্জন

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি তবে এবার সিঙ্গেল তকমা ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বি-টাউনে এখন শোনা যাচ্ছে তার বিয়ের গুঞ্জন। আর পাত্র হিসেবে বারবার একজনের নামই উঠে আসছে- চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদী। দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনও বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনও কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট এই জুটি। তবে মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন।  এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কোনোটিই টেকেনি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের কড়া আপত্তি থাকায় সেই অধ্যায় সেখানেই শেষ হয়ে যায়।

তবে রাহুল মোদীর ক্ষেত্রে বিষয়টি বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই।