আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

Tania Jaha04-01-2026 03:48:58 PMদেখেছেন 108 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। গুঞ্জন ছিল, তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও বছরের প্রথম সপ্তাহেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়ে দিলেন এই যুগল। 

সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তিক্ততা বা তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই বলে দাবি করেছেন এই তারকা দম্পতি। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তারা দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পথ আলাদা হলেও বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পাশে থাকব।’

তিন সন্তানের মা-বাবা জয় ও মাহি। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করছেন না তারা। আমির খান-কিরণ রাও কিংবা হৃতিক রোশান-সুজান খানের মতো তারাও হাঁটছেন ‘কো-প্যারেন্টিং’ বা যৌথ অভিভাবকত্বের পথে। তারা জানিয়েছেন, মা-বাবা হিসেবে সন্তানদের সব দায়িত্ব তারা আজীবন একসাথেই পালন করবেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন এই জুটি। তাদের মতে, একে অপরের প্রতি সম্মান রেখেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির | ২৪ঘণ্টা