আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

admin03-01-2026 11:18:42 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

২৪ঘণ্টা  অনলাইন : জয়া আহসান নতুন বছর শুরু করছেন সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সমান তালে কাজ করে যাওয়া এই অভিনেত্রীর গত বছরজুড়ে মুক্তি পেয়েছে একের পর এক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’।

সেই ধারাবাহিকতায় নতুন বছর জয়া পেক্ষাগৃহে আসছেন আগামী ৬ ফেব্রুয়ারি। বছরের প্রথম দিনেই নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি। পোস্টার প্রকাশ করে জয়া জানান, পশ্চিমবঙ্গে ওই দিন মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ওসিডি’।

সৌকর্য ঘোষাল পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামে চিকিৎসকের চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত, মানসিক ট্রমা ও অবদমিত যন্ত্রণাকে কেন্দ্র করে।সিনেমার পোস্টার শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।”

উল্লেখ্য, ২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার শুটিং শেষ হলেও এতদিন মুক্তির অপেক্ষায় ছিল। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “এই সিনেমাটি আমার কাছে এক ধরনের প্রতিবাদের ভাষা। এখানে এমন অনেক মানুষ ও শিশুর গল্প তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন ঘটনার শিকার হয়, যা তারা কখনো মুখ ফুটে বলতে পারে না। পরিবারকে পাশে না পেয়ে তারা চুপ করে যায়, আর অপরাধীরা সমাজে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। এর মাঝখানে নষ্ট হয়ে যায় একটি জীবন।”এর আগে সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ভূতপুরী’ সিনেমায় অভিনয় করেন জয়া আহসান। এবার এই নির্মাতা-অভিনেত্রী জুটির নতুন কাজ হিসেবে আসছে ‘ওসিডি’।