আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

প্রথম বার বড়পর্দায় অক্ষয়-রানি

Tania Jaha02-01-2026 11:54:02 PMদেখেছেন 105 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথম বার বড়পর্দায় অক্ষয়-রানি

২৪ঘণ্টা অনলাইন : জনপ্রিয় ‘ওহ্ মাই গড্‌’ ফ্র্যাঞ্চাইজ়িতে এ বার যোগ দিতে চলেছেন রানি মুখোপাধ্যায়? খবর এমনই। জল্পনা সত্যি হলে অক্ষয় কুমারের সঙ্গে এটিই তাঁর প্রথম ছবি হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথম বার বড়পর্দায় দেখা যাবে, এই খবর ছড়াতেই ‘ওহ্ মাই গড্ ৩’ নিয়ে আশা বেড়েছে অনুরাগীদের মধ্যে।

ঘনিষ্ঠ সূত্রের খবর, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ভাগ নিয়ে উচ্চাশা রয়েছে নির্মাতাদেরও। সূত্রের খবর, “সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। অক্ষয় কুমার অভিনীত অন্যতম প্রশংসিত ফ্যাঞ্চাইজ়ি ‘ওহ্ মাই গড্’। তার সঙ্গে রানি যোগ দিলে তা আরও বড় হবে। তাঁর উপস্থিতি ছবির গল্পে নতুন মাত্রা যোগ করবে।”

সূত্রের আরও খবর, ‘ওহ্ মাই গড্ ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। সূত্রের মতে, “পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে। অক্ষয় ঠিক এমনই চেয়েছিলেন।” যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। এই আবহে উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি। অন্য দিকে, ‘ওহ্ মাই গড্‌’-এর প্রথম ছবি মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ্ মাই গড্‌ ২’। দুটি ছবিই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এ বার অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ্ মাই গড্‌ ৩’ ছবির।