আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন বছরে শোবিজ অঙ্গনের তারকাদের যত প্রত্যাশা

admin01-01-2026 11:01:44 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন বছরে শোবিজ অঙ্গনের তারকাদের যত প্রত্যাশা

২৪ঘণ্টা   অনলাইন : নতুন বছর, নতুন প্রত্যাশা। পুরোনোকে সঙ্গী করে এগিয়ে চলা। সাধারণ থেকে সেলিব্রেটি—সবারই থাকে ৩৬৫ দিনের পরিকল্পনা। সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে জেনে নেওয়া যাক ২০২৬ সাল ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের প্রত্যাশার কথা। বর্ষবরণের আনন্দ উদযাপনে সচেতনতার বার্তা দেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আতশবাজির শব্দদূষণ রোধে তিনি লিখেছেন, আতশবাজির শব্দ সবার জন্য আনন্দের নয়। শব্দ নয়, আসুন ভালোবাসা ছড়াই। 

একই সুরে কথা বলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার কথায়, আমাদের ক্ষণিকের আনন্দ যেন কারও কষ্টের কারণ না হয়। আজকের রাতটা (থার্টিফার্স্ট নাইট) না হয় চুপচাপই কাটুক। শিশু ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ফেসবুক পোস্টে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, আমি এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং তরুণদের কথা শোনা হবে। নতুন বছরে আমি সবার জন্য ন্যায়বিচার, সুশাসন এবং সমব্যথী নেতৃত্বের প্রত্যাশা করছি। ভক্তদের সুখবর জানিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন, নিউ ইয়ার, নিউ ভাইব, নিউ চ্যাপ্টার ৮ (এপিসোড ৫৭-৬৪) লোডিং...।

স্বামী-সন্তানের সঙ্গে কেক কাটার ছবি ভাগ করে নিয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, গেল বছরটি অনেক চড়াই-উতরাইয়ের ছিল, বিশেষ করে বাবাকে হারানো। তবু আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ কারণ আমরা নিজেদের, আমাদের সন্তানের এবং আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। নতুন বছরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন বছরকে স্বাগত জানিয়ে লেখেন, ওয়েলকামিং ২০২৬। অন্যদিকে, চিত্রনায়িকা ফারিন খান এবং অভিনেত্রী এলিনা শাম্মীও ছবি পোস্ট করে ভক্তদের শুভকামনা জানিয়েছেন।