আলোচিত❯
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন খালেদা জিয়া

Tania Jaha30-12-2025 12:50:44 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন খালেদা জিয়া

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]। ৮০ বছর বয়সে ভোর ৬টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া ছিলেন।

গৃহবধূ থেকে রাজনীতিতে নামা খালেদা জিয়া মাত্র দশ বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যান। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা হওয়ার পর বিপর্যস্ত দলকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া হাল ধরেন। বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতার বলয়ের বাইরে থাকা অবস্থায় তিনি দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন।

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। একই সময়ে অনেক নেতা সামরিক শাসক জেনারেল এরশাদের সঙ্গে শরিক হন। সব মিলিয়ে দল চরম সংকটে পড়ে। সেই সময় ১৯৮৩ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন এবং প্রথমে ভাইস চেয়ারম্যান হন। পরের বছর, ১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপার্সন নির্বাচিত হন।

খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ইস্কান্দর মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার। পরিবারের আদি ভিটা ফেনীর ফুলগাজী উপজেলায়, তবে তারা স্থায়ীভাবে দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায় বসবাস করতেন। পাঁচ ভাইবোনের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তিনি সব সময় পারিবারিক দায়িত্বের সঙ্গে রাজনীতিতেও সক্রিয় ছিলেন, বলেছেন খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও বিএনপির নেত্রী সেলিমা রহমান।

১৯৮২ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের সময় বাংলাদেশে জেনারেল এরশাদের সামরিক শাসন ছিল। নয় বছর ধরে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া দলের ও নিজের অবস্থান শক্ত করেন। ১৯৮৩ সালে তিনি সাত দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।

আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলোর জোটও তৎকালীন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু বিএনপি অংশ না নিয়ে রাজপথের আন্দোলনে থাকার কারণে খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত হন। তিনি এরশাদ সরকারের বিরোধিতা করে তিনবার গ্রেপ্তার হন।

এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে পুনরুজ্জীবিত করেছিলেন। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে।

তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিজয়ী হন। নির্বাচনের আগে তিন জোটের রূপরেখায় সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অঙ্গীকার ছিল। নির্বাচনের পর গঠিত পঞ্চম সংসদে খালেদা জিয়া সংসদীয় সরকার পদ্ধতি চালু করার জন্য বিল উত্থাপন করেন, যা ঐকমত্যের ভিত্তিতে পাশ হয়।

দলের বিপর্যয়ে হাল ধরেছিলেন খালেদা জিয়া | ২৪ঘণ্টা