আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

Tania Jaha29-12-2025 05:54:14 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা হয়ে দাঁড়ায় রীতিমতো বিপজ্জনক। সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে ভক্তদের ভিড়ে তেমনই এক নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন এই অভিনেতা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্তদের হুড়োহুড়িতে বিজয়ের পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছিলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। 

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত। বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই শুরু হয় আসল বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে পড়েছে বিজয়ের জন্য। এক পর্যায়ে উন্মত্ত ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি। তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে উঠে পড়েন এই সুপারস্টার। তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল থালাপতি বিজয়ই নন, সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। কখনো কোনো তারকার হাত ধরে টানাটানি করা হচ্ছে, আবার কখনো পোশাকে টান পড়ছে। ভক্তদের এমন ‘অচেনা’ ও উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে চলচ্চিত্র মহলে।

বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয় | ২৪ঘণ্টা