আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের

Tania Jaha29-12-2025 04:56:08 PMদেখেছেন 101 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের

২৪ ঘণ্টা অনলাইন : স্বায়ত্বশাসিত দ্বীপভূখণ্ড তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। আজ সোমবার থেকে শুরু হয়েছে সেই মহড়া। তাইওয়ান প্রণালীর জলসীমা ও আকাশপথে পরিচালনা করা হবে এই মহড়া। দ্বীপটিকে ঘিরে মোট ৫টি ‘মেরিটাইম অ্যান্ড এয়ারস্পেস জোন’ আছে চীনা সেনাবাহিনীর। প্রতিটি জোন সক্রিয়ভাবে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার আয়োজক চীনের সেনবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। মহড়া উপলক্ষে ইতোমধ্যে তাইওয়ানের চারপাশে ব্যাপক আকারে নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ইউনিটের সেনাসদস্যদের সমাবেশ ঘটিয়েছে পূর্বাঞ্চলীয় কমান্ড।মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস মিশন-২০২৫’। চীনের সামরিক বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অস্ত্র ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেটির প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে ‘ভয় দেখাতে’ এই মহড়ার আয়োজন করেছে চীন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি সমরাস্ত্র ক্রয়চুক্তি করেছে তাইওয়ান। এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১ হাজার ১১০ কোটি ডলারের সমরাস্ত্র কিনবে এই দ্বীপভূখণ্ড। এসব সমরাস্ত্রের মধ্যে আছে হিমার্স রকেট সিস্টেম, ট্যাংক ও সাঁজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লয়টারিং ড্রোন হাউইৎজার কামান এবং সামরিক সফটওয়্যার। প্রসঙ্গত এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যত অস্ত্র-ক্রয় চুক্তি করেছে তাইওয়ান, সেসবের মধ্যে অর্থের অঙ্কে এটি সবচেয়ে বড় চুক্তি। যেহেতু তাইওয়ানের মধ্যে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবণতা এখনও  ভালোভাবেই বিদ্যমা, তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্রক্রয় চুক্তিটি গুরুত্ব দিয়ে নিয়েছে চীন। চীনের পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জেনারেল শি ই সিএনএনকে বলেছেন, “তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সরকার ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে কড়া সতর্কবার্তা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যেকে সংকটে ফেলতে পারে— এমন কোনো কিছু আমরা সহ্য করব না।” এদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও বলেছেন, “এই সামরিক মহড়া আয়োজনের মাধ্যমে ইন্দো-প্রশান্ত অঞ্চলে তাইওয়ানের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত স্ট্যাটাস কিউকে অবমূল্যায়ন করেছে চীন, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতিও চ্যালেঞ্জ জানিয়েছে।”

সূত্র : সিএনএন

তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ বিশাল সামরিক মহড়া চীনের | ২৪ঘণ্টা