আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

Tania Jaha29-12-2025 04:43:57 PMদেখেছেন 109 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

২৪ ঘণ্টা অনলাইন : নিরাপত্তা হুমকির মুখে পারমাণবিক শক্তির অখণ্ডতা ও পাল্টা আঘাতের প্রস্তুতি নিশ্চিতে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে দেশটির ক্ষমতাসীন শাসক দলের কংগ্রেসের আগে সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন কিম জং উন। এর অংশ হিসেবে রোববার দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমের তদারকি করেন তিনি।

কেসিএনএ বলেছে, কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের ওপর নির্ধারিত পথ ধরে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় কিম ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, উত্তর কোরিয়া বর্তমানে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় কোরিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার নির্ভরযোগ্যতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া যাচাই করা প্রয়োজন। কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ সক্ষমতার সীমাহীন উন্নয়নের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কিম জং উন। এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছে, রোববার সকাল ৮টার দিকে পিয়ংইয়ংয়ের কাছের সুনান এলাকা থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পারমাণবিকচালিত সাবমেরিন নির্মাণের কাজসহ গত সপ্তাহে উত্তর কোরিয়ার একের পর এক সামরিক তৎপরতা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে।

গত সপ্তাহে কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য উত্তরসূরি নিজ কন্যাকে সঙ্গে নিয়ে একটি পারমাণবিকচালিত সাবমেরিনের নির্মাণকাজ পরিদর্শন করেন কিম জং উন। এ সময় দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারক করেন তিনি। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, নববর্ষ ঘিরে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। তবে এ সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সিউলে অবস্থিত কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া-বিষয়ক বিশেষজ্ঞ হং মিন বলেন, রোববারের উৎক্ষেপণটি সম্ভবত এমন এক উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্যে ছিল, যা প্রচলিত ও পারমাণবিক—দু’ধরনের অস্ত্র বহনে সক্ষম। কেসিএনএ বলেছে, রোববার একটি কাগজকলের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন কিম।

সূত্র: রয়টার্স।

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া | ২৪ঘণ্টা